রৌমারী উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিন টিকা প্রোগ্রামের উদ্বোধন

রৌমারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সকালে সাড়ে ১২টার দিকে করোনার টিকা উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি।

রৌমারী উপজেলা চেয়ারম্যান জনাব শেখ আব্দুল্ল্যাহ সর্বপ্রথম টিকা গ্রহণের মাধ্যমে ভ্যাকসিনের প্রোগ্রাম শুভ উদ্বোধন করা হয়। পরে ডেন্টাল সার্জন রৌমারী স্বাস্থ্যকমপ্লেক্স ডা. দেলায়ার হােসাইন ভূঁইয়া, উপজলা ভারপ্রাপ্ত প.প.কর্মকর্তা ডা. নাজমুল হুদা, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছির বিল্লাহ্, সাবেক মুক্তিযােদ্ধা কমান্ডার ও বদবেড় ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযােদ্ধা আব্দুল কাদেরসহ রৌমারী থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এমটি ইপিআই নুরুজ্জামান সরকার জানান, প্রথম দিনে ২৯জন কে টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে নিবন্ধনধারীদের মাঝে টিকা প্রদান করা হবে।

কেউ গুঁজবে কান দেবেন না, আমি সবাইকে করোনা ভ্যাকসিন এর টিকা নেওয়ার আহবান জানাচ্ছি বলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।

আবু সাইদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর