পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার বেড়া উপজলায় হক আলী শেখ (২৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সে বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার মৃত মোবারক শেখের ছেলে।
আজ মঙ্গলবার (১১জুন ২০১৯) সকাল সাড়ে ৯টার সময় চিকিৎসাধীন অবস্থায় সে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
এ ঘটনায় পুলিশ আসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে। থানা পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার মৃত মোবারক শেখের ছেলে মেয়ে ও প্রতিপক্ষ মৃত লিয়াকত শেখের ছেলে মেয়েদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। (তাদের সর্ম্পক ভাইরা ভাই)। এরই জের ধরে গত সোমবার (১০জুন) সকালে পৌরসভার আমিন দ্বারা এলাকার প্রধানবর্গ বাড়ির সীমানা নির্ধারনের জন্য বসে। এসময় দুই পক্ষের তর্কবিতর্ক হলে জরিপ বন্ধ করে প্রধানবর্গ দুপুর ১টায় চলে যায়।
পরে দুপুর ২টার সময় মৃত লিয়াকত শেখের ছেলে মুন্না (৩০), রাজু (২৬) সহ ১৫ থেকে ২০জন সঙ্গবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মোবারকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বাড়িতে থাকা মহিলাদের বাড়ি থেকে বেড় করে দিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সংবাদ পেয়ে মোবারকের ছেলে হকআলী, ফরিদ ও তার ছেলে ফয়সাল বাঁধার দিলে হামলাকারিরা তাদের ধারালো অস্ত্র ও লাটিসোটা দিয়ে উপর্যুপরি কুপিয়ে চলে যায়।
এলাকাবাসি গুরুতর আহত হক আলী (২৮), ফরিদ (৪০), ফয়সাল (২২) কে দ্রুত বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হক আলী (২৮), ফরিদ(৪০) অবস্থা আশংকাজনক হওয়া তাদেরকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার (১১জুন) সকাল সাড়ে ৯টার সময় চিকিৎসাধীন অবস্থায় হক আলী মারা যায়। এব্যাপারে বেড়া থানায় একটি মামলা করা হয়। পুলিশ আসলাম (৪৫) নামের একজনকে আটক করে।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, দুইপক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে এ ঘটনা ঘটেছে। থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।