ইসলামপুরে করোনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন

সারা দেশেরর ন্যায় জামালপুরের ইসলামপুরে করোনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল, আব্দুন নাছের বাবুল, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলামসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে মুক্তিযোদ্ধা শাহ আলম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএম আবু তাহের প্রথম টিকা গ্রহন করেন। উপজেলায় ১৫টি কেন্দ্রে ৪৬৮৫ জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে।

ইয়ামিন/বার্তাবাজার/সাহাবী

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর