ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন প্রদান শুরু

বাংলাদেশের বিভিন্ন জেলার ন্যায় ফরিদপুরেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রদান।

আজ সকাল ১১টায় ফরিদপুর জেনারেল হাসপাতালের করোনা টিকাকেন্দ্রে এ টিকা প্রদানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। করোনা টিকা প্রদান উদ্ভোধন করেন ফরিদপুর করোনা প্রতিরোধ কমিটির সভপতি ও জেলা প্রশাসক অতুল সরকার।

সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাব বোস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্ল্যা, বিএমএর সভাপতি ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. আ স ম জাহাঙ্গীর হোসেন টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্রসাহা, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে ফরিদপুর জেনারেল হাসপাতালেন স্টাফ নার্স ফাতেমা আক্তাকে করোনা টিকা প্রদানের মাধ্যমে টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও বিএমএর সভাপতি, সাংবদিক সহ ফ্রন্টলাইন যোদ্ধাদের টিকা প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব না হলে আমরা করোনা ভ্যাকসিনের আওতায় আসতে পারতাম না। বিশ্বের মাত্র ৩০-৩৫ টি দেশ প্রথম ধাপে এ কর্মসূচির আওতায় এসেছে। তিনি বলেন, উদ্ভোধনী দিনে স্বাস্থ্যমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব সবাই এ টিকা নিচ্ছেন। এ টিকা নিয়ে যে অপপ্রচার চলছে তাতে কান দেবেন না। করোনা মহাযুদ্ধে আমরা সবাই কাজ করেছি কিন্তু মূল কাজটি করেছেন আমাদের চিকিৎসক ও নার্সরা।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় ২০ হাজার রেজিস্ট্রেশন হয়েছে। প্রথম দিনে জেলার ৯ উপজেলায় মোট ১১টি কেন্দ্রে এক যোগে দুই হাজার করোনা ভ্যাকসিনের টিকা প্রদান করা হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর