লোহাগাড়ায় প্রথম টিকা নিলেন স্বাস্থ্য কর্মকর্তা, ইউএনও-ওসি

সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

৭ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন, সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

উদ্বোধনের পর প্রথম টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ। এর পর পরই টিকা নেন উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) আহসান হাবিব জিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ।

টিকা নেওয়ার পর লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বার্তা বাজার পত্রিকাকে জানান, টিকা নেওয়ার দুই ঘণ্টা পার হলেও কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছি। কোন ধরনের গুজবে কান না দিয়ে সুস্থ থাকতে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, প্রথমে ৫৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদেরকে টিকা দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি। ইউনিয়ন পরিষদে টিকা নেওয়ার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে বলে জানান তিনি।

আবদুল করিম/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর