মায়ার্সের ডাবল সেঞ্চুরি, বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল উইন্ডিজ

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯৫ রান তাড়া করে জয় পেয়েছে তারা। এদিন জয়ের জন্য উইন্ডিজদের প্রয়োজন ছিল ২৯৫ রানের।

ওয়েস্ট ইন্ডিজের দুই অভিষিক্ত ব্যাটসম্যান কাইল মায়ার্স ৩৭ ও এনক্রুমা বোনার ১৫ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে। অভিষেক টেস্টেই ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মায়ার্স।

তার ডাবল সেঞ্চুরিতে ভর করে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩০৩ বলে ২০ চার ও ৬ ছয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে তিনি হাফসেঞ্চুরির আগেই বিদায় নিতেন যদি শান্ত ক্যাচটি ধরতে পারব।

৪৯ রানে মিরাজের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন মায়ার্স। সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন শান্ত। এদিকে চা বিরতের আগে আরও একটি সুযোগ হারায় বাংলাদেশ। নাইমের বলে বোনারকে স্ট্যাম্পিং করার সুযোগ হাতছাড়া করেন লিটন দাস।

তবে চা বিরতির পর মাঠে নেমে পঞ্চম দিনে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৮৬ রান করে সাঝঘরে ফিরেন বোনার। তার আউটের মাধ্যমে চতুর্থ উইকেটে গড়া ২১৬ রানের জুটি ভাঙে।

এরপর মাঠে নেমে সুবিধা করতে পারেননি জার্মেইন ব্ল্যাকউড। ৯ রান করে নাঈমের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন তিনি। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ দল।

কিন্তু মায়ার্স ম্যাচ নিজেদের করে নেন। যদিও শেষের দিকে তাইজুল ও মিরাজ একটি করে উইকেটের দেখা পান। ২০ রান করে তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরেন জশুয়া ডি সিলভা। অন্যদিকে মিরাজের বলে সাইফের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলে ফিরেন কেমার রোচ।

কিন্তু ততক্ষণে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত মায়ার্স ২১০ রানে অপরাজিত ছিলেন। এই জয়ে ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে টাইগারদের বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে তারা।

এর আগে এই মাঠে সর্বোচ্চ ৩১৭ রান তাড়া করে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। এবার তাদের রেকর্ড ভেঙে ৩৯৫ রান তাড়া করে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর