দেশব্যাপী টিকা দান কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
রবিবার (৭ফেব্রুয়ারী) সকালে হাতিয়া হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা: নিজাম উদ্দিন মিজানকে প্রথম টিকা প্রদানের মধ্য দিয়ে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: নাজিম উদ্দিন।
করোনা ভাইরাসের টিকা গ্রহন শেষে ডা: নিজাম উদ্দিন মিজান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, হাতিয়ায় আমি প্রথম টিকা গ্রহন করেছি এতে আমার কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হয়নি। এটা নিরাপদ। তাই আপনারা সবাই রেজিষ্ট্রিশনের মাধ্যমে টিকা গ্রহন করবেন এবং কোন প্রকার গুজবে কান দিবেন না।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: নাজিম উদ্দিন জানান, উপজেলায় কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, পুলিশ, আনসার সহ বিভিন্ন পেশার ৬০জনকে এই টিকা দেয়া হয়েছে এবং পর্যাক্রমে বাকিদের দেয়া হবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন জানান, আগামী বারো কর্মদিবস পর্যন্ত এই টিকা দান কার্যক্রম চলমান থাকবে এবং ৭হাজার ৫শ ৭০জনকে এ টিকা প্রদান করা হবে।
জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি