পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কোভিট -১৯ (করোনা ভাইরাসের) টিকাদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
টিকাদান কার্যক্রম অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মুহিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও উপজেলা স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথমে টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
এর পরে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করা সকলে পর্যায়ক্রমে টিকা গ্রহন করেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রথমদিকে কলাপাড়া উপজেলায় ৭৪৩০ জন কভিট-১৯ টিকার আওতায় আসবে। প্রত্যেক টিকাদানকারী দুইটি করে টিকা পাবে প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় টিকা নিতে হবে। এই টিকা নিতে হলে প্রথমত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। পরে রেজিষ্ট্রেশনকারীর মোবাইলে একটি এসএমএস এর মাধ্যমে টিকা নেওয়ার সময় জানিয়ে দেওয়া হবে। তবে, টিকা নিতে কোন ধরনের মুল্য দেয়া লাগবে না। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।
আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/পি