জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে করোনা-১৯ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর ১২ টার দিকে এই কার্যক্রমের উদ্বোধনে প্রথম টিকা নেন প্রবীণ রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম, সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা।
মিলন রায়হান/বার্তাবাজার/পি