ভারত-ইংল্যান্ড মধ্যকার টেস্ট চলাকালীন একটি দৃশ্য বেশ আলোচনায় উঠে এসেছে। বিরতিতে একে একে ড্রেসিংরুমে ফিরছেন ভারতীয় ক্রিকেটার। সবার পিঠ চাপড়ে দিচ্ছিলেন মোহাম্মদ সিরাজ।
কিন্তু কূলদীপ যাদব যখন ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন ঠিক তখন হুট করে তার ঘাড় চেপে ধরেন সিরাজ। শনিবার ভারতীয় দলের ড্রেসিংরুমের সামনের এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিরাজের এমন আচমকা কাণ্ডে চমকে যান কূলদীপও। এই আক্রমণ নিছক বন্ধুত্ব নাকি অন্য কিছু তা বুঝে ওঠার আগেই ক্যামেরা ঘুরে যায় রবি শাস্ত্রীর দিকে। সামাজিক যোগাযোগ মাধম্যে ছড়িয়ে পড়েছে এই দৃশ্যের ভিডিও।
অনেকেই লিখেছেন, সিরাজ কী করছে কূলদীপের সঙ্গে? আবার অনেকেই বলছেন, ওরা প্রিয় বন্ধু।