সারাদেশের ন্যায় পর্যটন নগরী কক্সবাজারেও করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী নিজ দেহে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহন করেন।
আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
অনুষ্ঠানে পর্যায়ক্রমে ভ্যাকসিন গ্রহন করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, সিভিল সার্জন ডা. মাহবুবর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. রফিক উস সালেহীন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার জেলা সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আনোয়ারা, ডা. খায়রুন্নেছা মুন্নী, ডা. ইফফাত সানিয়া প্রমূখ।
ভ্যাকসিন গ্রহনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে চেয়ারম্যান মোস্তাক আহমদ সাংবাদিকদের বলেন- ভ্যাকসিন গ্রহনের পর তিনি শাররীক কোন নেগেটিভ প্রতিক্রিয়া অনুভব করছেন না।
কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন- জেলায় করোনার ভ্যাকসিন প্রয়োগে ১৫ ক্যাটাগরীর ৩৯ হাজার জনের তালিকা তৈরি করা হয়। কক্সবাজার সদর উপজেলা ছাড়া জেলার বাকী ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একং রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে আগামী ৮ বা ৯ ফেব্রুয়ারি থেকে মানবদেহে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে।
বার্তাবাজার/পি