লক্ষ্মীপুরে করোনার টিকা নিলেন ডিসি, সিভিল সার্জনসহ সম্মুখ কর্মকর্তারা

লক্ষ্মীপুর জেলা সিলিভ সার্জন আব্দুল গাফফার ও জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দকে কোভি শিল্ড ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে করোনা ভাইরাস টিকাদান কর্মসূচি।

রোববার সকালে সদর হাসপাতালে এই টিকা প্রদানের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রথমদিনে ২ হাজার ২শ জনকে টিকা দেওয়ার জন্য ১১টি বুথ রয়েছে বলে জানান সিভিল সার্জন। জেলায় ১ম ধাপে ৩ হাজার ব্যক্তিতে টিকা প্রদান করা হবে।

এসময় ভ্যাকনি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর ইসলাম, জেলা বিএম এ ও স্বাচিপ সভাপতি ডাঃ জাকির হাসেন প্রমুখ।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর