যশোরে করোনাভাইরাস প্রতিরোধ টিকাদান কার্যক্রম শুরু

যশোর জেলায় শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম।

রোববার(৭ ফেব্রুয়ারি) সকালে যশোর—৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে টিকা প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়।

সকালে অন্যান্যের মধ্যে আরও টিকা গ্রহণ করেছেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বিএমএ’র সভাপতি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু এবং উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম।

যশোর সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান,যশোরের সাত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একই সময় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরো জানান, শুধুমাত্র নিবন্ধনকারী রায় এই করোনাভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণের সুযোগ লাভ করবেন।

যশোরে টিকা গ্রহণের পর সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সিভল সার্জন শেষ আবু শাহীন ও প্রেসক্লাব যশোরের সভাপতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা সবাই এটা স্বাভাবিক হিসেবে অভিহিত করে বলেন, টিকা নিয়ে অহেতুক গুজব ও আতঙ্ক ছড়ানো হচ্ছে। এটা সবাইকেই গ্রহণ করা উচিত।

মোঃ লোকমান হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর