পাকুন্দিয়ায় করোনার প্রথম টিকা নিলেন ওসি সারোয়ার জাহান
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনার প্রথম টিকা নিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহানসহ ১০ জন। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় তারা টিকা গ্রহণ করেন।
জানা যায়, প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশের ন্যায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কেন্দ্র খোলা হয়েছে এবং সকাল ১০ টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় প্রথম টিকা গ্রহণ করেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান।
করোনাভাইরাস প্রতিষেধক টিকা কার্যক্রমে আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি -পাকুন্দিয়া) সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন শাহনাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন শাহনাজ জানান, উপজেলায় মোট ৮০০ টিকা পেয়েছি। আজ ১০ জনকে টিকা দেওয়া হয়েছে।
টিকা গ্রহণ করা পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান জানান, নিবন্ধন করে টিকা গ্রহণ করলাম। টিকা নেয়ার পর তেমন কোন অসুবিধা মনে হচ্ছে না।
হুমায়ুন কবির/বার্তা বাজার/শাহরিয়া