শেরপুরে প্রথম করোনা টিকা নিলেন স্বাস্থ্য কর্মকর্তা

সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদেরের শরীরে প্রথম টিকা দিয়ে এর উদ্বোধন করা হয়।

প্রথম ধাপে ৫হাজার ২শ ৮৫ জন করোনা টিকা নিতে পারবে। এ উপজেলায় ১৩টি করোনা টিকা কেন্দ্র থাকবে এরমধ্যে প্রথম ৩টি কেন্দ্রতে টিকা দেওয়া চালু থাকবে পর্যায়ক্রমে বাকিগুলো চালু করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে টিকা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজলো আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার পুটি, উপজলো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বাড়ী ডাবলু, শহর আওয়ামীলীগরে সভাপতি মকবুল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মোকছেদা খাতুন, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর সরকারি ডি.জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব সহ বীর মুক্তিযোদ্ধারা, ডাক্তার, গণমাধ্যম কর্মী ও শিক্ষক সমাজের প্রতিনিধিগন।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর