কোম্পানীগঞ্জে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জাকে প্রদানের মাধ্যমে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত বুথে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় সহকারী কমিশনার(ভূমি) সুপ্রভাত চাকমাও ভ্যাকসিন গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম জানান, প্রথম ধাপে কোম্পানীগঞ্জ উপজেলার ৪হাজার ১৯২ জনের জন্য পূর্ণ ডোজ ভ্যাকসিন এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত তিনটি বুথের মাধ্যমে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ইতিমধ্যে কোম্পানীগঞ্জে ২৩৮জন ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।

বুরহান উদ্দিন মুজাক্কির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর