করোনা ভ্যাকসিন নিলেন হাবিবে মিল্লাত এমপি

সিরাজগঞ্জে সংসদ সদস্য হিসেবে করোনা প্রতিরোধে কোভিড-১৯ প্রথম ভ্যাকসিন নিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না।

রোববার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তিনি টিকা নিয়ে এ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

টিকাদান শুরুতে টিকা গ্রহণ করেন ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না। এ সময় ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না বলেন, সিরাজগঞ্জ
জেলায় প্রথম ধাপে ৯৬ হাজার ডোজ টিকা এসেছে। টিকা নিতে আগ্রহীদের অনলাইনের মাধ্যেমে আবেদন করতে হবে। তাদের আবেদনের প্রেক্ষিতে এই টিকা প্রদান করবে স্বাস্থ্য কর্মীরা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে টিকাদান কর্মসুচি আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মো. জাহিদুল ইসলাম, হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ সাইদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম প্রমুখ।

সিভিল সার্জন ডাঃ মো. জাহিদুল ইসলাম বলেন, প্রথমে জনপ্রতিনিধি, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা করোনার টিকা নিলে সাধারণ মানুষও নেওয়া শুরু করবে। তখন কারো মনে ভয় থাকবে না। সেই লক্ষ্যে প্রথম টিকা গ্রহণ করেন ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। টিকা নিয়ে মিল্লাত বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবকে ভুল প্রমাণ করে সংসদ সদস্য হিসেবে সিরাজগঞ্জে প্রথম টিকা নিলাম। আমি ভালো আছি, কোন সমস্যা হচ্ছে না। আপনারাও টিকা নিন।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর