ম্যাক্রোঁর এখনও শিক্ষা হয়নি: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, এখনও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উচিত শিক্ষা হয়নি। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) ইস্তাম্বুলের হযরত আলী মসজিদে জুমার নামাজ শেষে এমন মন্তব্য করেন তিনি।

লিবিয়া থেকে তরস্কের সেনা প্রত্যাহার করার আহ্বান জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার এমন আহ্বানের জবাবে এমন ক্ষুদ্ধ প্রক্রিয়া ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, লিবিয়ায় শাদ বা মালির মতো সাবেক ফরাসি উপনিবেশ থেকে আসা ভাড়া করা যোদ্ধারা রয়েছে। মক্রোঁর উচিত প্রথমে সেদিকে খেয়াল দেয়া।

গত বছর ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় এরদোয়ানের আক্রমণের নিশানায় পরিণত হয়েছিলেন ম্যাক্রোঁ। ওই চিত্র অব্যাহত রাখার ঘোষণা দিলে ম্যাক্রোঁকে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

এছাড়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধেও পরস্পরবিরোধী অবস্থান নেয় তুরস্ক ও ফ্রান্স। ফ্রান্স আর্মেনিয়াকে সমর্থন দিলেও আঙ্কারার সহায়তায় আর্মেনিয়াকে পরাস্ত করে আজারবাইজান। এমন সময়ের মধ্যেই তুর্কি বাহিনীকে লিবিয়া ছাড়ার তাগিদ দেন ম্যাক্রোঁ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর