বাংলাদেশের সাথে মিয়ানমারকে আলাদা করা কক্সবাজারের নাফনদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা।
শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়া পাড়া এলাকা সংলগ্ন নাফনদী হতে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ বিসিজি ষ্টেশনের লেঃ কমান্ডার সাইয়িদুল মোরসালিন।
আটককৃতরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের বরইতলীর এলাকার মোঃ ইউনুছের পুত্র মোহাম্মদ নুর (২৪) এবং নুর ইসলামের পুত্র মোঃ লিয়াকত আলী (১৮)।
লেঃ কমান্ডার সাইয়িদুল মোরসালিন জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জওয়ানরা নাফনদীতে অবস্থান নেয়। এসময় একটি কাঠের নৌকা সীমান্ত অভিমুখে আসতে দেখে সেটাকে ধাওয়া করে আটক করে। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে এবং নৌকাটি জব্দ করে।
আটক দুই ব্যাক্তি ও জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এসজে