দেশে চলছে কনকনে শীত,পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নূরজাহানপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী গোলাম মোস্তফা
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে ইউনিয়নের ৯টি গ্রামের ৫৯০ জন শীতার্ত অসহায় মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন
এছাড়াও তিনি শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ ও সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের ১১০জন শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। অপরদিকে জিনদপুর নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ প্রদান করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে, টিপু সুলতান ও খাইরুল ইসলাম নূর এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাছির উল্লাহ নাছির, আলহাজ্ব ডাঃ আব্দুল কাদির,সমাজ সেবক নোয়াব আলী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, আমেরিকা প্রবাসী গোলাম মোস্তফার ছোট ভাই মাহিন মিয়া,সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির, আব্দুল মালেক প্রমুখ।
আক্তারুজ্জামান/বার্তাবাজার/এসজে