জয়পুরহাটে মেসি ট্রাক্টরের ধাক্কায় আরমান হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার পাকড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, মঙ্গলবাড়ি বাজার থেকে ভ্যাান যোগে বাবু ও তার দাদা সিমেন্ট নিয়ে বাড়িতে আসছিল। বাড়ির কাছাকাছি আসলে পেছন থেকে একটি মেসি ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কায় দিলে ভ্যান থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয় এবং আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বাবু সদরের দোগাছী পাকড়তলী গ্রামের মামুন হোসেনের ছেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম আলমগীর জাহান শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিলন রায়হান/বার্তাবাজার/এসজে