মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ও তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে থানা ঘেরোও করেছে। এ বিক্ষোভে নৌকা সমর্থকদের হামলায় অন্তত অর্ধশত আহত হয়েছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কালকিনি থানা পুলিশের বিরুদ্ধে।
স্বতন্ত্র প্রার্থী সবুজের স্বজনেরা জানায়, সবুজ কালকিনি পাল পাড়ায় প্রচারণা চালাচ্ছিলেন। এমন সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে গাড়িতে তুলে নিয়ে যান। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তার সর্মথকরা। টায়ার জ্বালিয়ে রাস্তা আটকিয়ে স্লোগান দেন তারা।
এদিকে, বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত। ভাংচুর করা হয়েছ বেশকিছু দোকানপাট।
বার্তাবাজার/ই.এইচ.এম