বরগুনা সদর উপজেলায় আয়লাপাতাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। ওই কমিটি তিনজন প্রার্থীর তালিকা প্রস্তুত করেছেন। প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট এম.মজিবুল হক কিসলু, গাজী শামসুল হক ও আরিফুজ্জামান রেজা।
জানা যায়, শনিবার সকাল ১০ টায় আয়লাপাতাকাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক শানুর সভাপতিত্বে কদমতলা ইউপি কার্যালয় আওয়ামীলীগের এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক আশশাকুর রহমান ফিরোজ।
প্রায় তিন শতাধিক নেতাকর্মীর উপস্থিতে সাত জন চেয়ারম্যান প্রার্থী হন। পরে প্রধান অতিথি আশশাকুর রহমানকে আহবায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুইজন সদস্য হলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক শানু ও সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান হাওলাদার। দুপুরের পর প্রধান অতিথি তিনজনের প্যানেল ঘোষনা করেন।
প্যানেল প্রার্থীরা হল, বরগুনা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু, জেলা আওয়ামীলীগেন উপদেষ্টা গাজী শামসুল হক ও যুবলীগ নেতা আরিফুজ্জামান রেজা।
এই তিনটি নাম ইউনিয়ন আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগ কমিটিতে পাঠাবে। উপজেলা আওয়ামীলীগ ওই তিনটি নাম জেলা আওয়ামীলীগ কমিটিতে পাঠাবে। জেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে পাঠাবে। সেখান থেকে তিনজনের তালিকা থেকে দলীয় সভানেত্রী একজনকে মনোনয়ন দিবেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক শানু বলেন, আমরা চুলছেড়া বিশ্লেষন করে সবার মতামত নিয়ে যোগ্য তিনজনের নাম প্রস্তুত করেছি। এই তিনজনের মধ্য থেকে মাননীয় প্রধান মন্ত্রী যাকে মনোনয়ন দিবেন তিনি নির্বাচিত হবেন। আমরা তাঁর পক্ষে কাজ করব।
মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/এসজে