পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় পার্ক ম্যানেজার নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাস চাপায় ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক নামে স্থানীয় একটি বিনোদন কেন্দ্রের ম্যানেজার (ব্যবস্থাপক) চান মিয়া সরদার (৬০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মইজল হক (৫৮) নামে অপর একজন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চাঁন মিয়া পলাশবাড়ী পৌরসভার জগরজার্নি গ্রামের বাসিন্দা সে দীর্ঘদিন ধরে ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কের ম্যানেজার হিসেবে
দায়িত্ব পালন করছিলেন। এ দূর্ঘটনায় আহত আইজল হকের বাড়ি পৌর শহরের রাইগ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ড্রিমল্যান্ড এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় ড্রীমল্যান্ড বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপক চান মিয়াসহ দুজনকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চান মিয়াকে মৃত
ঘোষণা করেন। অপর আহত আইজল হক চিকিৎসাধীন রয়েছে।

সুমন মিয়া/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর