কোয়েল পাখির ডিমের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

যশোরের চৌগাছায় কোয়েল পাখির ডিম দেয়ার কথা বলে সাড়ে ৪ বছর বয়সী এক মেয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ ফেব্রুয়ারি ) বিকালে উপজেলার স্বরূপদাহ উনিয়নের একটি গ্রামে। শিশুটিকে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বাচ্চাটির মা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে তার সাড়ে ৪ বছর বয়সী মেয়ে খেলা করছিলো। এ সময় প্রতিবেশী ইউনুছ আলীর ছেলে রায়হান (১৪) তাকে কোয়েল পাখির ডিম দেয়ার কথা বলে তাদের ঘরে নিয়ে যায়। তখন তাদের বাড়িতে কেউ ছিলো না। ঘরের ভেতরে নিয়ে রায়হান মেয়েটির প্যান্ট খুলে যৌন হয়রানি করে।

এ কপর্যায়ে তার মেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।রায়হান তাকে যৌন হয়রানি করেছে বলে মেয়েটিও তাকে জানিয়েছে। পরে রাত ১১টার দিকে তাকে যশোর ২৫ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার আরিফ আহম্মেদ বলেন, শিশুটিকে যৌন হয়রানির ঘটনায় হাসপাতালে আনা হয়। তার শরীর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না তা রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

স্বরূপদহা ইউনিয়ন পরিষদের কাকুড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজালাল জানান, ছেলেটি ও মেয়েটির পরিবার চৌগাছা থানায় অবস্থান করছে।

লোকমান হোসেন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর