রাত পোহালেই যশোরে করোনার টিকা পাবে ২ হাজার মানুষ

যশোর জেলায় রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে দুই হাজার জনকে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত যশোর জেলায় নিবন্ধন করেছেন তিন হাজার ৮শ ৬৭ জন।

সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন জানান, নিবন্ধনকৃতদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে এক হাজার ৮৬ জন, সিএমএইচ এ ৯৪৭, অভয়নগর উপজেলায় ১৯৭, বাঘারপাড়ায় ১৫৫, চৌগাছায় ১৭৮, ঝিকরগাছায় ১৪৯, কেশবপুরে ২০৩, মণিরামপুরে ৩৯৬ এবং শার্শা উপজেলায় ৫৫৬ জন।তিনি আরো জানান, টিকা দেওয়ার জন্য যশোরে ১১টি কেন্দ্রে ৩৬টি টিম কাজ করবে। এর মধ্যে জেনারেল হাসপাতালে ১৫টি ও উপজেলাগুলোতে ২১টি টিম কাজ করবে। প্রতি টিমে দুইজন করে টিকাদানকারী সেবিকা ও চারজন স্বেচ্ছাসেবক থাকবেন।

সিভিল সার্জন আরো বলেন, প্রথম দিন সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা প্রদান করা হবে। পরবর্তী দিন থেকে সকাল আটটায় টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম দিন দুই হাজার ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

লোকমান হোসেন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর