চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট চলছে। এই ম্যাচের ভেন্যু থেকে ভারতীয়কে আটক করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আটককৃত তিন ভারতীয় নাগরিক হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের মূল ফটেকের কাছ থেকে এই তিনজনকে আটক করা হয়। আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করেন গোয়েন্দা কর্মকর্তারা।
এ প্রসঙ্গে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম গণমাধ্যমকে জানিয়েছেন, এই তিনজন বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাদের মোবাইলে জুয়া সংক্রান্ত কিছু ভিডিও পাওয়া গেছে। এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। জুয়াড়ি হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এস.জি