ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় হাজির হাট এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় মোঃ সজিব (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জানুয়ারী) মনপুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার।
শুক্রবার দিবাগত রাতে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে হাজির হাট এলাকার জংলারখাল সংলগ্ন ব্রিজের সাথে ধাক্কা খেয়ে সজিব গুরুত্বর জখম
হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
নিহত মোঃ সজিব মনপুরা উপজেলা উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মোঃ
আলমগীরের ছেলে।
সুত্রে জানা যায়, শুক্রবার রাতে মাষ্টারহাট বাজার সংলগ্ন মাঠে দশম শ্রেণীর ছাত্র সজিব নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা শেষে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়িতে ফেরার পথে জংলারখাল ব্রিজের সাথে মটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে সজিব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে আহাত অবস্থায় মনপুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরিফ হোসেন/বার্তাবাজার/এসজে