বালিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদেরকে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৬ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পর্বত্য চট্টগ্রাম ব্যর্তীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) এস.এম আবু দারদা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা,জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।

এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যানগণ ও সুবিধাভোগী পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০ জন শিক্ষার্থীকে ১০টি বাইসাইকেল ও ১২০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে সহকারী কমিশনার (ভূমি) অফিসের অধিকার দর্পন উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর