শনিবার (৬ ফেব্রুয়ারী) নাটোর জেলাধীন সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ সুরুজ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাটোরের গণমানুষের নেতা এ্যাডভোকেট এমরুহুল কুদ্দুস তালুকদার দুলু’র হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইউসুফ আলীসহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল উপস্থিত ছিলেন। বিএনপিতে যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাগত জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে ভয়াবহ আওয়ামী দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে রক্ষা পেতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই।
বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। এই দলটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াএবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকরহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার পুণরুদ্ধারে জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের বিজয় খুবই সন্নিকটে বলেও মন্তব্য করেন জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বার্তাবাজার/ই.এইচ.এম