বাংলাদেশের উপহারের টিকা হাঙ্গেরির প্রত্যাখান, প্রতিক্রিয়া জানালেন আবদুর রব

বাংলাদেশের উপহারের টিকা হাঙ্গেরির প্রত্যাখান প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, কোনরকম কূটনৈতিক যোগাযোগ ছাড়াই হাঙ্গেরিকে ৫০০০ ডোজ টিকা উপহারের ঘোষণা কোনক্রমেই বাংলাদেশের দক্ষ কূটনীতির প্রতিফলন নয়। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের ঘনিষ্ট সম্পর্কের উপর নির্ভর করে উপহারের কূটনীতি। যে কোন রাষ্ট্রকে দান, অনুদান বা উপহার দেয়ার বিষয়ে অতিরিক্ত আবেগ ও অযৌক্তিক মনোবৃত্তি পররাষ্ট্র মন্ত্রনালয়ের থাকা উচিত নয়।

সকল প্রশ্নকেই কূটনীতির মাপকাঠিতে পর্যালোচনা করতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতা রাষ্ট্রের জন্য অসম্মানজনক।

প্রকাশিত সংবাদে দেখা যায়, হাঙ্গেরি টিকা চায়নি। কিন্তু আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন হাঙ্গেরি টিকা চেয়েছে। অদক্ষ কূটনীতির ফলে সৃষ্ট রাষ্ট্রীয় অসম্মান সরকারের আত্মতৃপ্তির বিষয় হতে পারে না।

আমরা মনে করি এর সাথে আত্মমর্যাদা ও নৈতিকতার প্রশ্ন জড়িত। এই টিকা কূটনীতির আড়ালে অন্য কোন বিষয় জড়িত কি না সেটা সুস্পষ্ট হওয়া জরুরি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর