জয়পুরহাটে পেন্টাডলসহ ইউপি সদস্য ও তার সহযোগী গ্রেফতার

জয়পুরহাটে ৭০০ পিস পেন্টাডল মাদক সহ ইউপি সদস্য আব্দুল মতিন ও তহিদুল ইসলাম জনিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার দোগাছী ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পেঁচুলিয়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৪৫) ও তার সহযোগী নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের এনামুল হকের ছেলে তহিদুল ইসলাম জনি (২৩)।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ,কে,এম আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাকারমাথা এলাকায় মোটরসাইকেলযোগে দোগাছী ইউপি সদস্য আব্দুল মতিন ও তহিদুল ইসলাম জনিকে ৭০০ পিস নেশার ঔষধ পেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

মিলন রায়হান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর