বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নড়াইলের আদালতে একটি মানহানি মামলায় কারাদণ্ডের রায় দেওয়ার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
শনিবার (০৬ ফেব্রুয়ারী) বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার পাগলা বাজারে এই বিক্ষোভ মিছিল করেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম বক্স ও সদস্য সচিব শাহাদাত হোসেন কামরানের নেতৃত্বে ছাত্রদলের পাগলা বাজারস্থ অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বাজারের বাসস্ট্যান্ড ও গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাগলা বাজার ব্রিজে এক সভায় এসে মিলিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সুয়েব আহমেদ, বিজয় সূত্রধর, সদস্য নাছির আলী, বেলাল আহমদ, মতিউর রহমান, তাজিবুর রহমান, জাবেদ হোসেন, ছাত্রদল নেতা আল আমীন, জাহিদ, অপু, ফাহিম সুমন ও কায়েদ, রুমন প্রমুখ।
সভায় বক্তারা তারেক রহমানের সাজা ও মামলা প্রত্যাহারের দাবী জানান।
নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/এসজে