সরকারি নাম্বারে ফ্রি কল দিয়ে সেবা পাচ্ছে ১৭ কোটি মানুষ: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সরকারি ৩৩৩ ও ৯৯৯ এ সেবা পাচ্ছে ১৭ কোটি মানুষ। করোনাকালিন সময় এই নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে মানুষ। অসহায়দের নিরবে খাদ্য পৌছে গেছে। সচ্ছতা ও জবাবদিহীতার সাথে আমরা মানবিক সহায়তা পৌছে দিয়েছি। করোনাকালীন সময় সিংড়ার ৭২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ১২ হাজার পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

ইউনিয়ন তথ্য সেবায় মানুষ ২৭০ রকম সেবা পাচ্ছে। ১৩ হাজার উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ঘরে বসে অনলাইনে সকল সেবা পাচ্ছে জনগন। ডিজিটাল সরকারের কারনে করোনার সময় পড়ালেখা বন্ধ নাই। অনলাইনে ক্লাস করতে পারছে। ৬৬ দিন অফিস বন্ধ থাকলেও ই -ফাইলে কার্যক্রম চলছে।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, ভ্যাকসিন কার্যক্রম দেশে শুরু হয়েছে। যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তারা সবাই সুস্থ আছে, কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নাই। তাই কোনে অপপ্রচারে কান দিবেন না। জনগনের নিরাপত্তার জন্য সরকার সবসময় চিন্তা করছে। উন্নত, আধূনিক বাংলাদেশ গঠনে সরকার সচেষ্ট রয়েছে। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারকে সবসময় সমর্থন জানানোর উদাত্ত আহবান জানান।

প্রতিমন্ত্রী শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া, জয়কুড়ি ও বামিহালে ১১’শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সুকাশ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল জলিল, সুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মো: হাসমত, সহ সভাপতি ফরিদুল ইসলাম, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সুলতান আহমেদ, ভিপি মোফাজ্জল হোসেন মোফা, যুবলীগ সভাপতি প্রভাষক আলম হোসেন প্রমুখ।

এর আগে দুইটি রাস্তার কাজের উদ্বোধন করেন তিনি।

রবিন খান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর