ধামইরহাটে বিজিবির অভিযানে ফেনসিডিল ও গাঁজা জব্দ

নওগাঁর ধামইরহাটে বিজিবি’র অভিযানে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন পিএসসি, জি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ৯টায় পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে ধামইরহাট উপজেলার উস্তমাবাদ মাঠের মধ্যে টহল অভিযান পরিচালনা করেন।

এসময় অভিযানে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০৬ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর