উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সরকারের সাথে থাকার আহ্বান: রেলমন্ত্রী

রেলওয়ের উন্নয়নে সরকার বিশাল কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে। দেশব্যাপী রেল লাইন সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পটিয়া-দোহাজারি রেল সড়কে ডেমো ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সরকার বদ্ধ পরিকর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আত্ম বিসর্জন দিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা মেগা প্রকল্পের মধ্য দিয়ে দেশকে আজ উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন। তার ধারাবাহিকতায় দেশ আজ স্বনির্ভর হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।

বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন মানুষ গৃহহীন ও অন্যহীন থাকবেনা। তাই অসহায় গৃহ হীনদের ঘর বরাদ্ধ নিয়ে মাথা গুজার ঠাই করে দিয়ে বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এই সরকারের সাথে থাকার আহবান জানান তিনি।

রেলওয়ের পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ মোসলেম উদ্দিন এমপি, চন্দনাইশের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এমপি, রেলওয়ের অতিরিক্ত মহা পরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর