আখাউড়ায় এসে পৌঁছেছে করোনার প্রথম ধাপের ভ্যাকসিন

ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় এসে পৌঁছেছে করোনার (টিকা) ভ্যাকসিন। প্রথম পর্যায়ে ২৮০ টি করোনা (টিকা) ভ্যাকসিন জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পুলিশ পাহারায় এম্বুলেন্সে করে আজ ৬ ফেব্রুয়ারী দুপুর ২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে পৌঁছায়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডা. রাশেদুল রহমান উপস্থিতিতে (টিকা) ভ্যাকসিন গ্রহণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডা. রাশেদুল রহমান জানান, সরকার ঘোষিত অগ্রাধিকার তালিকাভুক্ত এবং ৫৫ বছরের উর্ধ্বে যে কোন নাগরিক অনলাইনে “সুরক্ষা পোর্টাল এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে এ টিকা নিতে পারবেন।
অগ্রাধিকার তালিকার বাহিরে কেউ টিকা নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আপাতত আমাদের কাছে এমন কোন নির্দেশনা আসে নাই। তবে আশা করতেছি আজ সন্ধ্যা নাগাত বা আগামীকালের মধ্যে নতুন ভাবে টিকা প্রয়োগের নির্দেশনা আসতে পারে।

উল্লেখ্য, সারাদেশের ন্যায় আগামীকাল ৭ ফেব্রুয়ারী সকাল থেকে করোনা (টিকা) ভ্যাকসিন প্রদানের কার্যকম আখাউড়া উপজেলায় শুরু হবে।

পারভেজ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর