লালমনিরহাটের সাংবাদিক নিয়াজ আহমেদ সিপনকে মুঠোফোনে প্রাননাশের হুমকী দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী(জিডি নং-১৬২) করেছে ওই সাংবাদিক।
সাংবাদিক নিয়াজ আহমেদ সিপন কালীগঞ্জ উপজেলার ভুষভান্ডার এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি ঢাকা পোস্ট এর লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত ও মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
অভিযোগ পত্র সূত্রে জানা গেছে,শুক্রবার(৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাগে ৬টার দিকে কালীগঞ্জের তুষভান্ডার বাজারের যতীন এন্ড সন্সে র্যাব-১৩ এর অভিযানে দুজনকে আটক করে। পরে তাদের শরীর তল্লালি করে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করেন। খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও তথ্য সংগ্রহ করে ফিরেন নিয়াজ আহমেদ সিপন। এরপর আটক দুই ব্যাক্তির একজনকে পরবর্তিতে মাদকের সংশ্লিষ্ট না থাকায় ছেড়ে দেন র্যাব।
ওই দিন রাত ১১টায় ৩৮ মিনিটে ০১৭৫৭৮৭৮৬৪২ নাম্বার থেকে ফোন করে নিজেকে আশরাফ পরিচয় দিয়ে সাংবাদিক সিপনকে র্যাবের হাতে আটকের ছবি তোলা ও সংবাদ প্রকাশের জন্য অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় ওই ব্যাক্তি সাংবাদিক সিপনকে হত্যা ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকী প্রদান করে।
সাংবাদিক নিয়াজ আহমেদ সিপন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের রোষানলে পড়তে হয়েছে। জীবন ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতা বোধ করছি।
মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম সাগর বলেন, অপরাধিরা নিজেদের অপরাধ ঢাকতে সারা দেশে সংবাদকর্মীদের উপর চড়াও হচ্ছেন। এসব অপরাধিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া উচিৎ। সাংবাদিক সিপনের হুমকীদাতাকে দ্রুত আইনে সোপর্দ করে শাস্তির আওতায় নেয়ার দাবি জানান তিনি।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন,জিডি নেয়া হয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/পি