রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

রাজধানী বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ৪’শ ৪৭ পিস ইয়াবা, ১২২ গ্রাম ৫ পুরিয়া হেরোইন ও ০৪ কেজি ৮৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর