সুনামগঞ্জে প্রথম করোনা ভ্যাকসিন নিচ্ছেন ভাইস চেয়ারম্যান নুর হোসেন

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাতেও টিকা প্রদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল রবিবার।

টিকা কার্যক্রম উদ্বোধনের দিনে উপজেলায় প্রথম ব্যক্তি হিসেবে করোনার প্রতিষেধক টিকা নেবেনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন নিজেই। তিনি বলেন, সাধারণ মানুষকে করোনার টিকা নিতে উৎসাহ প্রদানের জন্যই উপজেলার প্রথম ব্যক্তি হিসেবে আমি করোনার টিকা নেবো।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এবং করোনা ভাইরাস ভ‍্যাকসিন প্রদান বিষয়ক উপজেলা কমিটির সদস‍্য সচিব ডা:জসিম উদ্দিন শরীফি বলেন, দক্ষিণ সুনামগঞ্জে প্রথম ব্যক্তি হিসেবে ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন টিকা নেবেন। আপাতত সকল ফ্রন্টলাইনার তথা সরকারি ও বেসরকারী স্বাস্থ্য প্রদানকারী,সকল সরকারি চাকুরীজীবি, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, জনপ্রতিনিধিগণ, ব‍্যাংক কর্মকর্তা, কর্মচারী এবং ৫৫ বছরের বেশী বয়সী সকল নাগরিকগণ নিবন্ধন করে টিকা নিতে পারবেন। নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না।

নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর