ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পাটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। খবর পেয়ে বোয়ালমারী, সালথা, মুকসুদপুর ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে পাটের গুদামে আগুন লাগে। এ সময় আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে মো. মনির মোল্যা, জালাল সিকদার, সঞ্জিব অধিকারীর পাটের ঘর পুড়ে যায়।
বোয়ালয়ার ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ওহিদুজ্জামান সাইফুল বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে বোয়ালমারী, সালথা, মুকসুদপুর থেকে মোট তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে