রুটের ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৫৫৫

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন ইংলিশ অধিনায়ক জো রুট। এবার ভারতের মাটিতে তাদের বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্টে দ্বিশতক হাঁকিয়েছেন তিনি।

তার ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৫৫৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সফরকারী দল। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৬৩ রান। ব্যক্তিগত ৩৩ রানে অশ্বিনের বলে উইকেটের পেছনে ধরা পড়ে সাঝঘরে ফিরেন বার্নস।

এরপর রানের খাতা না খুলেই বুমরাহর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন লরেন্স।তাদের বিদায়ের পর সিবলিকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন রুট। ২০০ রানের জুটি গড়েন তারা। ৮৭ রানে বুমরাহর দ্বিতীয় শিকার হয়ে সিবলি ফিরলে তাদের জুটি ভাঙে।

সিবলির বিদায়ের পর স্টোকসকে নিয়ে প্রতিরোধ গড়েন রুট। সেঞ্চুরির কাছকাছি গিয়েও সেঞ্চুরি বঞ্চিত হন স্টোকস। তিনি ৮২ রান করে নাদিমের বলে পূজারাকে ক্যাচ দিয়ে ফিরেন। দিনের সবটুকু আলো কেড়ে নিয়েছেন রুট।

৮৯ বলে ৩৪ রান করে এ সময় আউট হন ওলি পোপ। দলীয় ৪৭৭ রানের মাথায় আউট হয়ে যান রুট। ৩৭৭ বল মোকাবেলায় ১৯ চার ও ২ ছয়ে ২১৮ রানের ইনিংস খেলে সাঝঘরে ফিরেন তিনি।

এরপর জস বাটলার আউট হন ৩০ রান করে। রানের খাতা না খুলেই সাঝঘরে ফিরেন জোফরা আর্চার। ডম বেস ২৮ ও জ্যাক লিচ ৬ রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও শাহবাজ নাদিম ২টি করে উইকেট শিকার করেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর