সাতক্ষীরার উপকূলীয় নদীর বেড়ীবাধ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
শনিবার সকালে সুপার সাইক্লোন আম্ফানে ভেঙ্গে যাওয়া পাউবো’র বেড়ী বাঁধ পরিদর্শনে আসেন তিনি।
এদিকে, দীর্ঘ প্রায় ৯ মাস বাঁধ ভেঙ্গে যাওয়া এলাকাটি সম্পূর্ণ ভাবে প্লাবিত হয়ে চরম বিপাকে রয়েছেন এলাকার মানুষ। ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাঁধটি নির্মান কাজ চলমান রয়েছে।
এ কাজ দেখতে ও ভাঙ্গন কবলিত মানুষের খোঁজখবর নিতে গিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরো বলেন, খুবই দ্রুত বাধ নির্মান কাজ সম্পন্ন হবে। নদীর বাধ কে শক্তিশালী করতে বেশি বেশি গাছ লাগান। এতে বাঁধকে সুরক্ষিত থাকবে এবং এলাকার পরিবেশর ভালো থাকবে। এছাড়া নদীর চরে ও বাঁধের পাশে গাছ লাগানো হলে বাঁধগুলো টেকসই হবে বলে জানান তিনি। টেকসই বাঁধ প্রথমে ১৪ ও ১৫ নং পোল্ডারে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
পরিদর্শন কালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিঃ সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিঃ মহা পরিচালক (পরিকল্পনা) ড. মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রাফিউল্লাহ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া প্র্রতিমন্ত্রী কোলা-ত্রিমোহনী বাঁধ ভাঙ্গন ও শ্যামনগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি