ভালুকায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু

ময়মনসিংহের ভালুকায় শুরু হলো মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম। এরই অংশ হিসেবে শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল হতে উপজেলা পরিষদ হল রুমে চলছে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই।

জানা যায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর অনুমোদন বিহীন গেজেট নিয়মিত করণের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক
গেজেটে যাচাই বাছাই নির্দেশিকা অনুযায়ী এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে উপজেলার উথুরা ও মেদুয়ারী ইউনিয়েনর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হয়।

পর্যায়ক্রমে ১১টি ইউনিয়নেই ৪০৫ জন মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই চলমান থাকবে। কোম্পানী কমান্ডার নাজিম উদ্দিন, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা হাজী বিল্লাল ও শুক্কুর মাহমুদ সহ ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

যাচাই বাছাই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর