যুক্তরাষ্ট্রের নব্য প্রেসিডেন্ট জো বাইডেন শুরু থেকে সাম্প্রদায়িক বিদ্বেষকে মেনে না নেওয়ার পথে এগোচ্ছেন। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় মুসলিম বিদ্বেষী বলে পরিচিত মার্জরি টেইলর গ্রেইন নামে এক নারী কংগ্রেস সদস্যকে দু’টি কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সিনেটরদের ভোটে বহিষ্কৃত করা হয়। এর আগে, মার্জরি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। বিবিসি জানায়, ওই নারী কংগ্রেস সদস্য নভেম্বরের নির্বাচনের আগে অসংখ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যা দেশেটির আইন-শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করে।
অভিযোগ রয়েছে, কোনো বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত ছাড়াই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্বের অভিযোগ তোলেন মার্জরি। এছাড়া নানা সময়ে মুসলিমদের নিয়ে বর্ণবাদমূলক মন্তব্যের অভিযোগও ছিলো তার বিরুদ্ধে।
বার্তাবাজার/ই.এইচ.এম