সরিষাবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

শনিবার বিকেলে উপজেলা উলামা পরিষদের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু সুফিয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাখজানুল উলুম মাদরাসা তালতলা ময়মনসিংহের মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আব্দুুর রহমান হাফেজ্জী, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, নবনির্বাচিত মেয়র মনির উদ্দিন, তারাকান্দি ট্রাক ও ট্রাঙ্কলড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুুুল আলম মানিক, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন প্রমুখ।

আলোচনা সভা শেষে হিফজুল কুরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর