বন্ধু ওমর সানীর জন্য সভাপতি পদে লড়ছি না: অমিত হাসান

বাংলাদেশ ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন না বলে অমিত হাসান। গত মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এবার নির্বাচনে অংশ না নেয়ার কারণ হিসাবে জানতে চাইলে অমিত হাসান বলেন, ওমর সানী আমার বন্ধু, আর আমি আমার বন্ধুর জন্যই এবার নির্বাচনে অংশ নেই নি। আমি তাকে সমর্থন করব।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে এফডিসিতে ভোট গ্রহণ শুরু হয়। তার আগে অমিত হাসান জানান, বিগত মেয়াদে আমি সাধ্যমত ফিল্ম ক্লাবকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। ফিল্ম ক্লাবের অফিসে এলে এটা বুঝতে পারবেন। আমার বন্ধু এবার দায়িত্ব পেলে আরও উন্নয়ন হবে আশা করি। আমার বন্ধু সভাপদি পদে নির্বাচন করবে বলেই আমি নির্বাচন করিনি। এছাড়া আর কোন কারণ নেই।

এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা, পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন। এদিন, সকাল ১১টা থেকে সংগঠনটির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর