ওস্তাদ আলাউদ্দিন খাঁর জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমির মসজিদের ওয়াকফকৃত জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ স্থাপনা নির্মানের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ উদীচী শিল্পি গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যেগে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

উদীচী জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ১শ ২০ বছরের পুরানো আলাউদ্দিন খাঁর হাতে গড়া মসজিদের জায়গা ভুয়া দলিলের মাধ্যমে একটি কুচক্রী মহল আত্নসাতের পাঁয়তারা করছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লিটন মিয়া গং সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। অনতি বিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানান।

এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক আব্দুর নুর, সুর সম্রাট আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন, মহিলা পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক সাথী চৌধুরী, নোঙরের জেলা শাখার সাধারন সম্পাদক খালেদা মুন্নী, ফেরদৌস খান প্রমুখ।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর