আল-জাজিরার প্রতিবেদন মিথ্যা, তাদের বিরুদ্ধে মামলা করব: পররাষ্ট্রমন্ত্রী

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’শিরোনামে প্রতিবেদন প্রকাশ করায় তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘সবাই বুঝতে পেরেছে যে এটা মিথ্যা তথ্য। সেটা আমরা দেখবো আর যেখানে যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

পররাষ্ট্রমন্ত্রি বলেন, আল-জাজিরায় যে প্রতিবেদনটা বের হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে চিনি। এখন এসএসএস গার্ড দেয়। ওনার রাজনীতির ৪৫ বছরে কোনোদিন তার বডিগার্ড ছিলো না। ওনার সব নেতাকর্মীই বডিগার্ড। মায়া ভাই, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল ভাই, আমু ভাই, এরাই বডিগার্ড। কোনো দিন আমরা দেখিনি পয়সা দিয়ে বডিগার্ড রাখতে। ওখানে লিখেছে ওনার দুই বডিগার্ড।

তিনি আরও বলেন, ‘এখন ধরেন আমার পেছনে অনেকেই দাঁছেন। আমরা তাদের সবাইকে চিনি না। ঠিক এভাবেই নেত্রূঈ যখন বক্তৃতা দেন, তখন পেছনে অনেকেই দাঁড়ান। আমরা গণতান্ত্রিক দেশ। আমিও যখন বক্তৃতা দিই, আমার পেছনেও অনেকেই দাঁড়ান। আমি তার খুব কম লোককেই চিনি।’

‘কিন্তু ওখানে একজনের ছবি দিয়ে বলছে কী, ওটা ওনার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য দিয়ে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আলজাজিরা এ ধরনের বানোয়াট, টেকনিক্যালি জোড়াতালি দিয়ে যা করেছে, তাতে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।’

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর