টাঙ্গাইলের ঘাটাইলে সফল পুলেট ব্যবস্থাপনাই লেয়ার ব্যবসার ভিত্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার লক্ষিণধর ইউনিয়নের মধুরচালা গ্রামের সাইদুর রহমানের বাড়িতে মেসার্স রিফাত পোল্ট্রি ফার্ম-এর সার্বিক তত্ত্বাবধানে ও প্যারাগন পোল্ট্রি লি: এবং এ্যভন এনিমেল হেলথ-এর সহযোগীতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যরাগন গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান।
টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্তকর্তা ডা. মো. রানা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান, সরিষাবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, এ্যভন এনিমেল হেলথের সিইও এ.কে.এম. সাঈদ সারোয়ার, মেসার্স রিফাত পোল্ট্রি ফার্মের প্রোপ্রাইটর মো.সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তম আর্য্য/বার্তাবাজার/পি